নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরে বিশ্বকাপের কথা মাথায় রেখে স্কোয়াডে ফিরিয়েছেন আন্দ্রে রাসেলকে।
আরব আমিরাতে চলতি বছরের ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত রাসেলকে বিশ্বকাপ প্রস্তুতির আগে সুযোগ করে দিতেই অন্তভূক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিডব্লুআইয়ের প্রধান নির্বাচক রজার হার্পার।
গতকাল শুক্রবার (২৫ জুন) তিনি বলেন,”এক্স’ ফ্যাক্টর হিসেবে আন্দ্রে রাসেলকে দলে যোগ করা হয়েছে। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই সে একজন প্রভাবশালী খেলোয়াড়। তার অন্তভূক্তি দলের দুই বিভাগেই আরও গভীরতার এনে দিয়েছে।”
তিনি আরো বলেন,”আমাদের লক্ষ্য হলো এই বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্সকে আরও শানিত করা, আত্মবিশ্বাস তৈরি করা। যাতে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের সেরা স্কোয়াড এবং দল নির্ধারণ করতে পারি।”
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়েন এ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, এভিন লুইস, ওবে ম্যাককয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লের।
