ক্ষমা চাইলেন টিম পেইন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে ক্রিকেটে নতুন ইতিহাস সূচনা করে নিউজিল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত ইংল্যান্ডের সাউদাম্পটনের টেস্টে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতকে ৮ উইকেটে হারিয়ে টেস্টের সর্বোচ্চ আসরে নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্ল্যাক ক্যাপরা।

নিউজিল্যান্ডের এমন অর্জনের দিন বিপাকে পড়েন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। ম্যাচের আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ড পাত্তাই পাবে না বলে ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার। আর সেই নিউজিল্যান্ড এখন চ্যাম্পিয়ন। বলতে গেলে উইলিয়ালন টেইলরদের কাছে পাত্তা পায়নি বিরাট কোহলিরা। ফলে পেইনের ভবিষ্যদ্বাণী একেবারেই বিপরীত দিকে ঘুরে গেল।

ম্যাচ শেষে পেইনের সেই ভবিষ্যদ্বাণী আলোচনায় উঠে আসে। তা নিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর সমালোচনা। ট্রলের শিকার হন পেইন। এমন পরিস্থিতির মধ্যে নিজের ভুল স্বীকার করে কিউইদের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

নিউজিল্যান্ডের রেডিও নিউজটক জেডবিতে পেইন বলেন, ‘ওই মন্তব্য করায় কিউই সমর্থকদের কাছে বেশ তুলাধোনা হতে হয়েছে আমাকে। বুঝতে পারছি, আমরা সবাই কখনও না কখনও ভুল প্রমাণিত হই। আমি এখন নিজের কথা গিলতে বাধ্য হচ্ছি। নিউজিল্যান্ড অসাধারণ খেলেছে। তারা যেভাবে নিজেদের মেলে ধরে, তা দেখা সবসময়ই দারুণ।নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে যা করে, আমি অবশ্যই তা সম্মান করি। ওই মন্তব্যের জন্য আমি ক্ষমা চাইছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »