রোহিতকে ভারতের টি-টোয়েন্টির নেতৃত্বে দেখাতে চান পানেসার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সবশেষ নিউজিল্যান্ডের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল  হারায় আবারো প্রশ্নের মুখে পড়েছে বিরাট কোহলির অধিনায়কত্ব। ঠিক এই সময়ই ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য রোহিত শর্মাকে ভারতের নেতৃত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাইয়ের হয়ে দারুণ সফল রোহিত শর্মা। তাই তাকেই ভারতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক করা উচিত বলে মনে করেন পানেসার। পানেসারের কথার পেছনে যথেষ্ট যুক্তিও আছে।

রোহিতকে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে পানেসার বলেন,”আমি মনে করি, টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের দায়িত্ব রোহিত শর্মাকে দেওয়া উচিত। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সে সত্যিই অসাধারণ করছে।’’

এমনকি চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো না করতে পারলে কোহলির অধিনায়কত্ব শঙ্কায় পড়ার ইঙ্গিত দিয়েছেন এই ইংলিশ স্পিনার।

তিনি বলেন,’‘বিরাট কোহলি এখন চাপে আছেন। কারণ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে যদি দল হেরে যায় এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো না করতে পারে তাহলে কি ঘটবে সেটা কিন্তু আমরা সবাই জানি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »