ওপেনার হিসাবে গিল ব্যর্থ- গগণ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার পর ভারতের একাদশ নিয়ে সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা। সঙ্গে কোহলির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। সর্বশেষ এবার ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলেছেন সাবেক ভারতীয় নির্বাচক গগণ খোদা।

সাবেক এই নির্বাচক মনে করছেন শুভমান গিল ওপেনার হিসেবে ব্যর্থ। তার জায়গাই মায়াঙ্ক আগরওয়াল কিংবা পৃথ্বী শ্বকে সুযোগ দেওয়া উচিত ছিল।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে প্রথম ইনিংসে ইনিংস বড় করতে পারেননি গিল। প্রথমে ৩৬ রান এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান করে ফিরেছেন এই ওপেনার। তাই গিলকে ব্যর্থতার তকমা দিলেন গগণ।

তিনি বলেন,”এটি এমন হওয়ার কথা ছিল না। শুভমন গিল ওপেনার নয়। সে ভিভিএস লক্ষণের মতো, তার মিডল অর্ডারে ব্যাট করা উচিত। মায়াঙ্ক আগরওয়ালকে খেলাতে পারত ভারত, সে মাত্র দুইটি টেস্টে খারাপ করেছিল। এমনকি পৃথ্বী শ্বকে অস্ট্রেলিয়ার সঙ্গে একমাত্র টেস্টে খারাপ করায় পরের টেস্টে বাদ দেওয়া হয়েছিল।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »