সদ্য সমাপ্ত পিএসএলের সেরা একাদশ ঘোষণা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

মুলতান সুলতান এর চ্যাম্পিয়নস হওয়ার মধ্যে দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের পর্দা নেমেছে। ফাইনালে পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জিতলো মুলতান সুলতান। ফাইনালের পর পিএসএলের এবারের আসরে যারা ব্যাটে বলে দূর্দান্ত পারফরম্যান্স করেছেন, তাদেরকে নিয়ে সেরা একাদশ তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

দুই দফায় আয়োজিত এই টূর্নামেন্টে ব্যাটে বলে দূর্দান্ত পারফর্ম করেঋেন পাকিস্তানের লোকাল খেলোয়াররা। সেই সাথে দাপট দেখিয়েছেন বিদেশিরাও। তবে একাদশে পাকিস্তানি খেলোয়ারের সংখ্যাই বেশি। সেরা একাদশে মুলতান সুলতান থেকেই জায়গা পেয়েছেন ৩ জন খেলোয়াড়। ইসলামাবাদ ইউনাইটেড থেকেও ৩ জন কে রাখা হয়েছে। পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স থেকে রাখা হয়েছে সমান ২ জন করে এবং করাচি কিংসের ১ জন খেলোয়াড় আছেন এবারের সেরা একাদশে। টূর্নামেন্টের ব্যর্থ দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স থেকে কোনো খেলোয়াড় সেরা একাদশে জায়গা করে নিতে পারে নি। সেরা একাদশের নেতৃত্ব পড়েছে চ্যাম্পিয়নস দলের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান এর কাঁধে।

টূর্নামেন্টের সর্বেচ্চ ৫৫৪ রান করা করাসি কিংস এর বাবর আজমের ওপেনিং পার্টানার হিসাবে খেলবেন রানার্সআপ দলের হজরতউল্লাহ জাজাই। তিন এবং চার নম্বরে খেলবেন ইসলামাবাদের কলিন মুনরো ও মুলতানের শোয়েব মাকসুদ।পাঁচ নম্বরে খেলবেন মোহাম্মদ রিজওয়ান। লোয়ার অর্ডারে খেলবেন ইসলামাবাদের হয়ে খেলা আসিফ আলী এবং ওয়াহাব রিয়াজ।

একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসাবে রাখা হয়েছে লাহোর কালান্দার্সের রশিদ খানকে। পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন হাসান আলি (ইসলামাবাদ ইউনাইটেড), শাহীন আফ্রিদি (লাহোর কালান্দার্স) ও শাহনেওয়াজ দাহানী (সুলতান মুলতান্স)। এছাড়া লাহোর কালান্দার্সের জেমস ফকনার থাকছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

 

একনজরে পিএসএল ২০২১ আসরের সেরা একদশ

হযরতউল্লাহ জাজাই, বাবর আজম, কলিন মুনরো, শোয়েব মাকসুদ, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আসিফ আলী, ওয়াহাব রিয়াজ, রশিদ খান, হাসান আলী, শাহীন আফ্রিদি, শাহনেওয়াজ দাহানী, জেমস ফকনার (দ্বাদশ খেলোয়াড়)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »