নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার প্রভাবে নির্দিৃষ্ট সময়ে পেরিয়ে গেলেও আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। বিশ্বকাপের এবারের আসরে আয়োজক দেশ হিসাবে ভারতকে বেচে নেওয়া হলেও করোনা ভাইরাসের প্রভাবে আসরটি ভারতে আয়োজন করা সম্ভব না হওয়ায় বিশ্বকাপ ভেন্যু পরিবর্তিত হয়ে সংযুক্ত আরব আমিরাতকে করা হয়েছে। বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর এবং ফাইনাল হবে নভেম্বরের ১৪ তারিখ।
গত মে মাসে আইপিএল চলাকালীন সময়ে অনিদৃষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলে বিশ্বকাপ নিয়ে টানপোড়ান শুরু হয়ে যায়। বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থান্তরিত হওয়ার গুঞ্জন ভাসতে থাকে তখন থেকেই, অবশেষে গতকাল (শুক্রবার) বিসিসিআই তা নিশ্চিত করেছে। বিশ্বকাপ শুরুর আগে ৮ দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আরব আমিরাত এবং ওমানে। ১২ দলের মূল পর্ব অনুষ্ঠিত হবে শারজাহ, দুবাই ও আবুধাবির ৩ টি স্টেডিয়ামে। মূলত, ১৫ অক্টবোর আইপিএলের ফাইনাল শেষ হওয়ার দুদিন পরেই বিশ্বকাপ শুরু হওয়ায় মাঠ এবং পিচ কন্ডিশনের কথা বিবেচনা করেই বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাছাইপর্বের খেলা ওমানে রাখার পরিকল্পনা বিসিসিআই ও আইসিসির।বাংলাদেশ তাদের বাছাইপর্বের ম্যাচ কোন মাঠে খেলবে, তা এখনো নিশ্চিত হয়নি। ১২ দলের বিশ্বকাপ বাচাইয়ের মূল পর্ব শুরু হবে ২৪ অক্টোবর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় বিশ্বকাপে ভারতের ৯ টি আলাদা মাঠে আয়োজন করার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে আইসিসির দল এপ্রিলে ভারত পরিদর্শন করতে পারেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসি জুনের শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানাতে সময় দেয়। ভারতে করোনার মহামারী কিছুটা কমায় দেশেই টুর্নামেন্ট আয়জনের একটা সম্ভাবনা থাকলেও সৌরভ গাঙ্গুলীর বোর্ড সেই ঝুঁকি নেয়নি। বেঁধে দেয়া সময়ের এক সপ্তাহ আগেই বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত ফাইনাল করে ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড।
করোনার প্রভাবে নির্দিৃষ্ট সময়ে পেরিয়ে গেলেও আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। বিশ্বকাপের এবারের আসরে আয়োজক দেশ হিসাবে ভারতকে বেচে নেওয়া হলেও করোনা ভাইরাসের প্রভাবে আসরটি ভারতে আয়োজন করা সম্ভব না হওয়ায় বিশ্বকাপ ভেন্যু পরিবর্তিত হয়ে সংযুক্ত আরব আমিরাতকে করা হয়েছে। বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর এবং ফাইনাল হবে নভেম্বরের ১৪ তারিখ।
গত মে মাসে আইপিএল চলাকালীন সময়ে অনিদৃষ্টকালের জন্য স্থগিত হয়ে গেলে বিশ্বকাপ নিয়ে টানপোড়ান শুরু হয়ে যায়। বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে স্থান্তরিত হওয়ার গুঞ্জন ভাসতে থাকে তখন থেকেই, অবশেষে গতকাল (শুক্রবার) বিসিসিআই তা নিশ্চিত করেছে। বিশ্বকাপ শুরুর আগে ৮ দলের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আরব আমিরাত এবং ওমানে। ১২ দলের মূল পর্ব অনুষ্ঠিত হবে শারজাহ, দুবাই ও আবুধাবির ৩ টি স্টেডিয়ামে। মূলত, ১৫ অক্টবোর আইপিএলের ফাইনাল শেষ হওয়ার দুদিন পরেই বিশ্বকাপ শুরু হওয়ায় মাঠ এবং পিচ কন্ডিশনের কথা বিবেচনা করেই বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাছাইপর্বের খেলা ওমানে রাখার পরিকল্পনা বিসিসিআই ও আইসিসির।বাংলাদেশ তাদের বাছাইপর্বের ম্যাচ কোন মাঠে খেলবে, তা এখনো নিশ্চিত হয়নি। ১২ দলের বিশ্বকাপ বাচাইয়ের মূল পর্ব শুরু হবে ২৪ অক্টোবর।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় বিশ্বকাপে ভারতের ৯ টি আলাদা মাঠে আয়োজন করার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে আইসিসির দল এপ্রিলে ভারত পরিদর্শন করতে পারেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসি জুনের শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানাতে সময় দেয়। ভারতে করোনার মহামারী কিছুটা কমায় দেশেই টুর্নামেন্ট আয়জনের একটা সম্ভাবনা থাকলেও সৌরভ গাঙ্গুলীর বোর্ড সেই ঝুঁকি নেয়নি। বেঁধে দেয়া সময়ের এক সপ্তাহ আগেই বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত ফাইনাল করে ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড