টেস্টের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আদর্শ প্রস্তুতি নয়- বাশার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মাসেই জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে  টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

তবে টেস্ট খেলা মাঠে গড়ানোর আগে প্রশ্ন উঠছে বাংলাদেশের টেস্ট প্রস্তুতি নিয়ে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর ওয়ানডে খেলছে টাইগাররা। বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে যা ডিপিএল এরপরই জিম্বাবুয়ের বিমান ধরবে তারা।

তাই টি-টোয়েন্টির অভ্যস্ততা থেকে টেস্ট খেলা কতটা যৌক্তিক হবে সেই প্রশ্ন উঠছেই। জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও মেনে নিলেন, ডিপিএল খেলে টেস্ট খেলতে গেলে কখনই আদর্শ প্রস্তুতি নেওয়া যাবে না।

তিনি বলেন,”অবশ্যই না, টি-টোয়েন্টি খেলে টেস্ট খেলতে যাওয়া অবশ্যই আদর্শ প্রস্তুতি নয়। আমাদের একটা সুযোগ আছে প্র্যাকটিস ম্যাচ খেলার, দুই দিনের ম্যাচ। যে কয়দিন সময় পাব এর মধ্যেই প্রস্তুতি নিতে হবে। এর চেয়ে ভালো প্রস্তুতির সুযোগ আমাদের হাতে নেই।’’

বাশার মনে করছেন, লঙ্গার ভার্শন না খেলে টেস্ট খেলতে গেলে প্রস্তুতির ঘাটতি অস্বাভাবিক নয়।

তিনি বলেন,”খুব ভালো হত যদি ফার্স্ট ক্লাস খেলে টেস্ট খেলতে যেতাম। ওখানে গিয়ে এক-দুটি চার দিনের ম্যাচ খেলতে পারলে আরও ভালো হত। আপাতত এটাই আমাদের প্রস্তুত করার সেরা সুযোগ। তবে হ্যাঁ আদর্শ নয়। কিন্তু একে অজুহাত হিসেবে নিতে চাচ্ছি না। যেরকম পরিস্থিতি বা কন্ডিশনই থাকুক, আমরা ভালো করতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »