নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাঠে গড়ানোর আগেই আরও এক দফা স্থগিত হয়ে গেলো ইউরো টি-টোয়েন্টি স্লাম। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সূচি ও করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজকরা।
ইউরো এই টি-টোয়েন্টি স্লাম স্থগিত করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। ধারণা করা হচ্ছে, ২০২২ সালে মাঠে গড়াতে পারে ছয় দলের এই টুর্নামেন্টটি।
