নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান কয়েকজন ক্রিকেটার। আর এতেই ক্ষুদ্ধ অজি কিংবদন্তি সাবেক ক্রিকেটার শেন ওয়ার্ন।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রাথমিক স্কোয়াডে থাকা দলের শীর্ষ সাত ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নেন। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর-অক্টোবরে স্থগিত আইপিএলের বাকি ম্যাচগুলো খেলার জন্য ফিট থাকতে বিশ্রাম নিয়েছেন তারা। এমন ঘটনায় ক্রিকেটারদের শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করছেন ওয়ার্ন।
সাবেক এই অজি কিংবদন্তি লেগ স্পিনার বলেন,”যদি তারা অর্থ রোজগার করতে চায়, তাহলে সেটা চমৎকার। তারা অর্থ নিতে পারে। কিন্তু আপনি যদি দেশের জন্য ক্রিকেট খেলতে চান এবং দেশের খেলা ফেলে আইপিএলকে প্রাধান্য দেন, তবে এটার জন্য আপনার শাস্তি হওয়া উচিৎ।”
এছাড়া ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ হারানোর ব্যাপারেও ঐ সাত ক্রিকেটারকে সতর্ক করেন তিনি বলেন,”টাকার জন্য জন্য আইপিএল বেছে নিলে কিছু বলার নেই। কিন্তু অল্প কিছু টেস্ট ম্যাচ খেলতে অপেক্ষা করতে হতে পারে। অল্প কিছু ম্যাচে বাজে খেললেই আপনাকে বসিয়ে রাখা হবে। কারণ আপনি যত ভালো ক্রিকেটারই হন না কেন, এখানে সবসময় এমন খেলোয়াড় আছেন যারা আপনার জায়গা পূরণ করতে সামর্থ্য রাখেন।”
