পিএসএলের চলতি আসরে চ্যাম্পিয়ন মুলতান সুলতান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান প্রিমিয়ার লীগ (পিএসএল) ফাইনালে পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়নস হয়েছে মুলতান সুলতান।

পিএসএল এর শুরু থেকে ভালো দল গঠন করে মুলতান সুলতান। কিন্তু কখনোই ফাইনাল খেলা হয়নি দলটির। পিএসএল এর ৬ষ্ঠ আসরে এসে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করে মুলতান সুলতান। প্রথমবার ফাইনাল খেলেই দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নস এবং তৃতীয় ও চতুর্থ আসরের রানার্সআপদের হারিয়ে শিরোপা জিতলো মুলতান সুলতান।

আবুধাবির শেখ জায়েদ স্টিডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করেছিল মুলতান সুলতান। ইনিংস শুরু করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন শন মাসুদ এবং মোহাম্মদ রিজওয়ান। ৮.৫ ওভারে দলীয় ৬৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ২৯ বলে ৬ চারে ৩৭ রান করে মোহাম্মদ ইমরান এর বলে বোল্ড হয়ে বিদায় নেন শন মাসুদ। খানিকবাদে ফিরে যাব আর এক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৩০ বলে ৩০ রান করে দলীয় ৮৩ রানে আউট হন তিনি।

তৃতীয় উইকেটে পেশোয়ার বোলারদের শাসন করেন সোয়াইব মাকসুদ এবং রাইলি রুশো। মাত্র ৪৪ বলে ৯৮ রানের এক জুটি গড়েন মাকসুদ এবং রুশো। ১৮.২ ওভারে দলীয় ১৮১ রানে রাইলির বিদায়ে ভাঙে এই জুটি। মাত্র ২১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রান করে ফিরে যান তিনি। ৩৫ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেছেন সোয়াইব মাকসুদ। চেষ দিকে ৫ বলে ১৫ রান করেছেন খুশদীল শাহ। বল হাতে পেশোয়ারের হয়ে ২ উইকেট করে নিয়েছেন মোহাম্মদ ইমরান এবং সামীন গুল।

মুলতান সুলতান এর দেওয়া ২০৭ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে পেশোয়ারের ইনিংস। লক্ষ্য তাড়ায় পেশোয়ারকে দূর্দান্ত শুরু এনে দেন কামরান আকমাল এবং হযরতউল্লাহ জাজাই। ৫.২ ওভারে দলীয় ৪২ রানে ভাঙে ওপেনিং জুটি। ৫ বলে ৬ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ফিরে যান জাজাই। ২৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রান করে ফেরেন আর এক ওপেনার কামরান আকমাল।

৪২ রানে দুই ওপেনারকে হারিয়ে ছন্দপতন ঘটে পেশোয়ার জালমির। দলের হয়ে কিছুটা লড়াই করেন সোয়েব মালিক। ২৮ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেন মালিক। ১৪ বলে ২৩ রান করেন রোভমান পাওয়েল। ১০ বলে ১৮ রানের ইনিংস খেলেছেন শেরফান রাদারফোর্ড। দলের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় বেশি দূর জায়নি পেশোয়ারের ইনিংস। হারতে হয়েছে ৪৭ রানের বড় ব্যবধানে। মুলতান সুলতান এর হয়ে বল হাতে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন ইমরান তাহির। ২ উইকেট করে নিয়েছেন ইমরান খান এবং ব্লেসিং মুজারাবানি।

সংক্ষিপ্ত স্কোরঃ মুলতান সুলতান ২০৬/৪(২০)
শন মাসুদ ৩৭, রিজওয়ান ৩০, মাকসুদ ৬৫*, রাইলি রুশো ৫০, খুশদীল ১৫* বল হাতে মোহাম্মদ ইমরান ২৬/২, সামীন গুল ৪৭/২

পেশোয়ার জালমি ১৫৯/৯(২০)
কামরান ৩৬, মালিক ৪৮, রোভমান পাওয়েল ২৩, রাদারফোর্ড ১৮, বল হাতে তাহির ৩৩/৩, মুজারাবানি ২৬/২, ইমরান খান ২৭/২

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »