নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোন একক টূর্নামেন্টে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়ে সাকিবের (২৩) গড়া রেকর্ড ভেঙে দিলেন কামরুল ইসলাম রাব্বি।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লীগ ( ডিপিএলে) অসাধারণ সময় পার করছেন এক সময় জাতীয় দলে খেলা পেসার কামরুল ইসলাম রাব্বি। ডিপিএলে বল হাতে রয়েছেন দারুণ ছন্দে। বল হাতে নিজের সেরা সময় পার করেছেন তিনি । গতি, বাউন্স এবং লাইন -লেংথ বজায় রেখে ব্যাটসম্যানদের পরীক্ষা নিয়েছেন তিনি। যার পুরস্কার হিসাবে লীগের সেরা উইকেট শিকারি বোলারের তালিকায় তার নামটি সবার উপরে।
প্রাইম দেলেশ্বরের হয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ১৫ ইনিংসে ৪৫.৩ ওভার বল করে ওভার প্রতি ৬.৮৭ রান খরচ করে ২৫ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ৪/১১ , বোলিং এ্যাভারেজ ১২. ৫২, স্টাইক রেট ১০.৯। ডিপিএলে উইকেট শিকারির তালিকায় তার পরেই রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন। ১৫ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়েছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের এক আসরের বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ডটি ছিল সাকিব আল হাসান এর দখলে। বিপিএলের ষষ্ঠ আসরে (২০১৮-১৯) ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার। ষষ্ঠ আসরেই ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন সিলেট সিক্সার্স এর পেসার তাসকিন আহমেদ এবং ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেম রংপুর রাইডার্স এর পেসার মাশরাফি বিন মর্তুজা। এবার তাদেরকে ছাড়িয়ে সর্বোচ্চ চূড়ায় উঠলেন কামরুল ইসলাম রাব্বি।
নিউজক্রিকেট /রাসেল।
