নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সুপার লিগে ব্যাট হাতে জ্বলে উঠলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। আশরাফুলের জ্বলে উঠার দিনে শক্তিশালী আবাহনীর বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই পরাজয়ে শিরোপা ধরে রাখা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিল বর্তমান চ্যাম্পিয়ন্স আবাহনীর।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে আবাহনী লিমিটেড। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আবাহনী। ইনিংসে চতুর্থ বলে দলীয় ১ রানে ফিরে যান পুরো আসরে দূর্দান্ত খেলতে থাকা ওপেনার মুনিম শাহারিয়ার। দ্বিতীয় উইকেটে শেখ জামালের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন আর এক ওপেনার নাঈম শেখ এবং তিন নম্বরে ব্যাটিংয়ে নামা লিটন দাস। দ্বিতীয় উইকেটে ৪৩ বলে ৬৮ রানের জুটি গড়েন দুজন। ২৮ বলে ৬ চারে ৪২ রান করা নাঈম শেখ কে ফিরিয়ে এই জুটি ভাঙেন মিনহাজুল আবেদীন আফ্রিদি।
নাজমুল হোসেন শান্ত ৬(৪), মোসাদ্দেক হোসেন সৈকত ১৬(১৭) এবং ১৫ বলে ১৯ রান করেছেন আফিফ হোসেন। দলের হয়ে অসাধারণ এক ইনিংস খেলেছেন লিটন দাস। ৫১ বলের ৮টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ৭১ রান করেছেন তিনি।আবাহনীর পক্ষে মিনহাজুল আবেদিন আফ্রিদি ও জিয়াউর রহমান দুটি করে উইকেট নিয়েছেন। ১ উইকেট শিকার করছেন মোহাম্মদ এনামুল।
আবাহনীর দেওয়া ১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে শেখ জামাল। জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১২ রানের মধ্যে ওপেনার সৈকত আলী ২(৬)ও ইমরুল কায়েস ৩(৪) হারিয়ে বিপদে পড়ে শেখ জামাল। এরপর ক্রিজে এসে ওপেনিংয়ে নামা মোহাম্মদ আশরাফুলের সাথে ঝড় তোলেন নাসির হোসেন। শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকেন দুজন। ২২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ রান করে সাজঘরে ফেরেন নাসির হোসেন। ফেরার আগে আশরাফুলে সাথে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তিনি।
নাসিরের বিদায়ের পর চতুর্থ উইকেটে নুরুল হোসেন সোহানকে সঙ্গে নিয়ে ৪০ বলে ৬০ রানের আরও একটি জুটি গড়েন আশরাফুল। ২২ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৬ রান করে দলীয় ১৪১ রানে সোহান ফিরে গেলেও জিয়াউর রহমানকে নিয়ে ম্যাচ শেষ করেন মোহাম্মদ আশরাফুল। ৪৮ বলে ৮ চার ও ২ ছক্কায় ১৫০.০০ স্টাইক রেটে ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। ৯ বলে ২ চার ও ২ ছক্কায় ২২* রানে অপরাজিত থাকেন জিয়াউর। বল হাতে আবাহনীর হয়ে ১ টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন, আরাফাত সানি, তানজিম সাকিব এবং মিনহাজুল আবেদীন আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী লিমিটেড : ১৭৩/৭ (২০ ওভার)
লিটন ৭০, নাঈম ৪২, সৈকত ১৬, আফিফ ১৯
আফ্রিদি ২৫/২, জিয়া ৪২/২, মোহাম্মদ এনামুল ৩০/১.
শেখ জামাল ধানমন্ডি লিমিটেড : ১৭৫/৪ (১৮.৩ ওভার)
আশরাফুল ৭২*, সোহান ৩৬, নাসির ৩৬, জিয়া ২২*
বিপ্লব ২৭/১, তানজিম সাকিব ৩১/১, সাইফুদ্দিন ৩৪/১, সানি ৩৫/১
ফল : শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬ উইকেটে জয়ী/ ম্যাচ সেরা মোহাম্মদ সাইফুদ্দিন।
নিউজক্রিকেট/ রাসেল।
