নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জৈব সুরক্ষা বলয় ভাঙায় দল থেকে বহিষ্কৃত হয়েছেন দুই ক্রিকেটার হায়দার আলী ও উমাইদ আসিফ। যে কারণে গুরুত্বপূর্ণ এই ফাইনাল ম্যাচে মাঠে নামতে পারবেন না তারা।
হায়দার ও উমাই জৈব সুরক্ষা বলয় ভাঙার দুঃসাহস করেছেন। তারা এমন স্থানে গিয়েছিলেন যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখেননি। তাই এ শাস্তি তাঁদের বিরুদ্ধে। দুই ক্রিকেটারই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন।
হায়দারের শাস্তির মাত্রা অবশ্য উমাইদের চেয়ে বেশি। কারণ তাকে বাদ পড়তে হয়েছে জাতীয় দল থেকেও। তার এই বলয়ের প্রটোকল ভাঙার অপরাধে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তার বদলি হিসেবে এই দুই সফরের দলে নেওয়া হয়েছে সোহাইব মাকসুদকে।
