মেহেদীর ঝড়ো ব্যাটে জয় পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ডিপিএলে সুপার লীগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে গাজি গ্রুপ ক্রিকেটার্স। মাহাদি হাসানের ৫৮ বলে ৯২ রানের ইনিংসে ভর করল মোহামেডানকে ৩ উইকেটে হারিয়েছে গাজি গ্রুপ।

ব্যাট হাতে একাই লড়াই করে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জয় এনে দিয়েছেন শেখ মেহেদী হাসান। বল হাতে দুইটি উইকেট শিকারের পরে ব্যাট হাতে করেছেন ৯২ রান। গাজী গ্রুপ পেয়েছে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়।

 

মোহামেডানের দেওয়া ১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে গাজি গ্রুপ। লক্ষ্য তাড়া করতে নেমে গাজী গ্রুপকে ভালো শুরু এনে দেন মেহেদী হাসান ও সৌম্য সরকার। ১৭ বলে ২২ রান করে দলীয় ৪১ রানের মাথা সৌম্যকে হারায় গাজি গ্রুপ। দ্রুতই শাহাদত হোসেন ২(৫) মোমিনুল ৮(১০) এবং মাহমুদউল্লাহর ৮(৪) বিদায়ে ১০.৪ ওভারে দলীয় ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় গাজি গ্রুপ।

মিডল অর্ডারের ব্যাটসম্যানরা দাঁড়াতে না পারলে দলপর দায়িত্ব কাঁধে তুলে নেন মাহাদি হাসান।দলকে একাই টেনে নিয়ে যান ইনিংস উদ্বোধন করতে নামা এই ব্যাটসম্যান। শেষ ৫ ওভারে গাজি গ্রুপের প্রয়োজন ছিল ৫৩ রান। ইনিংসের শেষ ওভারে ইয়াসিন আরাফাত মিশুর শিকার হয়ে ফেরার আগে দলকে নিরাপদে পৌঁছে দেন তিনি। ৫৮ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৯২ রানে মাহাদি ফিরে গেলে জয় থেকে ৫ রান দূরে ছিল গাজী গ্রুপ।

মেহেদী ফেরার পরে গাজীর জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আকবর আলি। মোহামেডানের পক্ষে বল হাতে ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন আসিফ হাসান ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন শুভাগত হোম, ২.৩ ওভারে ২৩ রানে ২টি উইকেট নিয়েছেন ইয়াসিন আরাফাত।

এর আগে মিরপুরে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে মোহামেডান। দলের হয়ে ৩২ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪১ রান করেছে পারভেজ হোসেন ইমন

৪০ রানের প্রথম উইকেট হারায় মোহামেডান। আব্দুল মজিদকে বোল্ড করেন মেহেদী। গাজী গ্রুপকে দ্বিতীয় উইকেটও এনে দেন মেহেদী। এবারে শিকার করেন পারভেজ হোসেন ইমনকে। ৩২ বলে ৪১ রান আসে ইমনের ব্যাট থেকে। তার ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্কা। ২২ বলে ২৮ রান করেছেন ইরফান শুক্কুর, ১৪ বলে ১০ করেছেন আব্দুল মজিদ। ৫ নম্বরে নেমে ৩১ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মোহামেডানের ক্যাপ্টেন শুভাগত হোম। ১৫ বলে ১৪ রান করেছেন মাহমুদুল হাসান। বল হাতে গাজি গ্রুপের হয়ে ৪ ওভারে ১ মিডেন দিয়ে ২২ রানে ২ উইকেট নিয়েছেন মাহাদি হাসান। ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন রকিবুল আতিক ও ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন মহিউদ্দিন তারেক।

 

সংক্ষিপ্ত স্কোর

মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৬৫/৬ (২০ ওভার)
শুভাগত ৫৯*, ইমন ৪২, ইরফান ২৮;
মেহেদী ৪-১-২২-২, আতিক ৪-০-৩৩-২, তারেক ৪-০-৩০-২।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৬৬/৭ (১৯.৩ ওভার)
মেহেদী ৯২, সৌম্য ২২, আকবর ১১*, রিয়াদ ৮, মুমিনুল ৮, ইয়াসির ১১;
আসিফ ৪-০-২২-৩, মিশু ২.৩-০-২৩-২, শুভাগত ৪-০-২৯-২।

ফলাফল গাজী গ্রুপ ক্রিকেটার্স ৩ উইকেটে জয়ী/ ম্যাচ সেরা মাহাদি হাসান।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »