নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস হয়েছে নিউজিল্যান্ড।
ক্রিকেট বিশ্বের প্রতিটা ক্রিকেট প্রেমির চোখ ছিল সাউদাম্পটনে। এই ম্যাচকে গিরে সবার একটাই প্রত্যাশা ছিল সাদা পোশাকের ক্রিকেট তার গৌরব ফিরে পাক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে। টেস্ট ক্রিকেটে উত্তেজনাকর এক ম্যাচের স্বাদ নিক ক্রিকেট বিশ্ব! সবুক গালিচা রঙিন হয়ে উঠক লাল-সাদার সংমিশ্রণে।
কিন্তু বৃষ্টির কারনে জমজমাট এক লড়াই দেখা থেকে বিরত হয়েছে ক্রিকেট প্রেমিরা। পুরো ম্যাচে মোট খেলা হয়েছে ৪ দিন। তারপরেও দূর্দান্ত ক্রিকেট খেলে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি জয় করলো কিউইরা। সাদা পোশাকের ক্রিকেটে ব্লাক ক্যাপসদের অন্যতম সেরা অর্জন এটি।
রিজার্ভ ডে তে ম্যাচের চতুর্থ ইনিংসে ভারতের দেওয়া ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে ৪৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানি শুরু করেন ডেভন কনওয়ে ও টম লাথম। ১৩.৩ ওভার দলীয় ৩৩ রানের সময় রবিচন্দ্র আশ্বিন এর বলে স্টাম্পিং হয়ে ফিরে যান টম লাথম ৯(৪১)। খানিক পরে সেই আশ্বিনের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন হেনরি নিকোলস। ৪৭ বলে ১৯ রান করে দলীয় ৪৪ রানে ফিরে যান তিনি।
৪৪ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ড এগিয়ে চলে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর এবং কেন উইলিয়ামসন এর ব্যাটে। দুজনে মিলে ৯৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৮৯ বলে ৮ চারে ৫২* রানে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন, ১০০ বলে ৬ চারে ৪৭* রানে অপরাজিত থাকেন রস টেইলর। বল হাতে ১০ ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়েছেন রবিচন্দ্র আশ্বিন।
এর আগে সাউদাম্পাটনে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৭ বলে ৫ চারে ৪৯ রান করেছেন আজিঙ্কা রাহানে। ১৩২ বলে ৪৪ রান করেছেন দলীয় অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মা ৩৪(৬৮), শুভমান গিল ২৮(৬৪), রবিচন্দ্র আশ্বিন ২২(২৭), রবিন্দ্র জাদেজা ১৫(৫৩) রানের ইনিংস খেলেছেন। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ২২ ওভার বল করে ১২ মিডিন দিয়ে ৩১ রানে ৫ উইকেট নিয়েছেন কাইল জেমিসন। ২১.৪ ওভারে ৪৭ রানে ২ উইকেট নিয়েছেন টেন্ট বোল্ট, ১৫ ওভারে ৪০ রানে ২ উইকেট নিয়েছেন নীল ওয়াগনার।
ভারতের দেওয়া ২১৭ রানের লিডের বিপরীতে খেলতে নেমে প্রথম ইনিংসে ২৪৯ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডকে ভাল শুরু এনে দেন টম লাথম এবং ডেভন কনওয়ে। ৩৪.২ ওভারে দলীয় ৭০ রানে আউট হয়ে ফিরে যান টম লাথম ৩০( ১০৪)। লাথম ফিরে গেলো ১৫৩ বলে ৬ চারে ৫৩ রান করেন ডেভন কনওয়ে। আইসিসি চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ব্যাটসম্যান হিসাবে হাফ সেঞ্চুরি করেন তিনি।
কনওয়ে ফিরে গেলে চাপে পরে নিউজিল্যান্ট। ১৩৫ রানেই অর্ধেক উইকেট হারিয়ে ফেলে তারা। এৃন পরিস্থিতিতে ১৭৭ বলে ৪৯ রানের এক ধৈর্যশীল ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। শেষ দিকে কলিন ডি গ্রান্ডহোম ১৩(৩০), কাইল জেমিনস ২১(১৬) এবং টিম সাউদি ৪৬ বলে ৩০ রানের ইনিংস খেলে ৩২ রানের লিড নিয়ে অলআউট হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে বল হাতে ২৬ ওভারে ৭৬ রানে ৪ উইকেট নেন মোহাম্মদ সামি, ২৫ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন ইশান্ত শর্মা, ১৫ ওভারে ২৮ রানে ২ উইকেট নেন রবিচন্দ্র আশ্বিন।
৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭০ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে ৮৮ বলে সর্বোচ্চ ৪১ রান করেছেন রিশাব পান্ত। ৮১ বলে ৩০ রান করেছে রোহিত শর্মা, পূজারা ১৫(৮০), কোহলি ১৩(২৯), রাহানে ১৫(৪০) রানের ইনিংস খেলেছেন। ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের সামনে লড়াকু টার্গেট দিতে পারে নি ভারত। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ১৯ ওভারে ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন টিম সাউদি, ১৫ ওভারে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন টেন্ট বোল্ট, ২৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন কাইল জেমিসন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত প্রথম ইনিংসঃ২১৭/১০(৯২.১)
রোহিত ৩৪, গিল ২৮, কোহলি ৪৪, রাহানে ৪৯, জাদেজা ১৫, আশ্বিন ২২। বল হাতে জেমিসন ৩১/৫, ওয়াগনার ৪০/২, বোল্ট ৪৭/২।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসঃ ২৪৯/১০(৯৯.২)
কনওয়ে ৫৩, উইলিয়ামসন ৪৯, লাথাম ৩০, জেমিসন ২১, সাউদি ৩০. বল হাতে সামি ৭৬/৪, ইশান্ত ৪৮/৩, আশ্বিন ২৮/২৷, জাদেজা ২৯/১.
ভারত দ্বিতীয় ইনিংসঃ ১৭০/১০(৭৩)
পান্ত ৪১, রোহিত ৩০, পূজারা ১৫, কোহলি ১৩, রাহানে ১৫, বল হাতে সাউদি ৪৮/৪, বোল্ট ৩৯/৩, জেমিসন ৩০/২, ওয়াগনার ২৪/১।
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ১৪০/২(৪৫.৫)
লাথম ৯, কনওয়ে ১৯, উইলিয়ামসন ৫২*, রস টেইলর ৪৭*
বল হাতে আশ্বিন ১৭/২
নিউজক্রিকেট /রাসেল।
