নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডকে ১৩৯ রানের টার্গেট দিয়েছে ভারত। ৫৩ ওভারে এই রান করতে হবে নিউজিল্যান্ডকে।
রিজার্ভ ডে, মানে ম্যাচের ৬ষ্ঠ দিনে ভারত যখন লাঞ্চ বিরতিতে যায়, তখন তাদের সংগ্রহ ১৩০/৫(৫৫)। তখন তাদের লিড দাঁড়ায় ৯৮ রান।
তখনও মনে হয়েছিল, ভারত হয়তো কিছুটা লড়াই করতে যাচ্ছে। কিংবা ম্যাচটি ড্রয়ের দিকে এগুচ্ছে। কিন্তু তা আর হলো না, নিউজিল্যান্ডের বোলিং তোপে লাঞ্চের পর মাত্র ১৮ ওভারে ৪০ রান যোগ করে বাকি ৫ উইকেট হারিয়ে বসে ভারত। ভারতের স্কোর দাঁড়ায় ১৭০/১০(৭৩ ওভার)। ভারত লিড পেল মাত্র ১৩৮ রান।
নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য মাত্র দাঁড়ালো ১৩৯ রান। ৫৩ ওভার খেলা হলে ওভার প্রতি ২.৬২ রান রেটে রান করলে সহজেই জেতার কথা নিউজিল্যান্ডের।
