ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ইউনিস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ইউনিস খান। দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সমঝোতার মাধ্যমেই অব্যাহতি নিয়েছেন তিনি। এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

গেল বছর নভেম্বরে পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ইউনিস। ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এক বছর না পেরোতেই দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। ইউনিসকে হারানোটা দুঃখজনক বলছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

এ প্রসঙ্গে ওয়াসিম বলেন,’ই‘উনিস খানের মতো অভিজ্ঞ একজনকে হারানো সত্যিই দুঃখজনক। অনিচ্ছাকৃতভাবে হলেও পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে আমরা একমত হয়েছি। অন্য দিকে যাওয়ার এটাই উপযুক্ত সময়।’’

তিনি আরও বলেন,’‘পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে স্বল্প সময়কালে অবদানের জন্য ইউনিস খানকে ধন্যবাদ দিতে চাই। আশা করি তিনি উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে তাঁর বিস্তৃত জ্ঞান ভাগ করে দিয়ে পিসিবিকে সহায়তা করবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »