নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক সিরিজে ব্যস্ততার কারণে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশে দেখা যাবে না ইংল্যান্ড ব্যাটসম্যান জস বাটলারকে। আইপিএলের পরিবর্তে সে সময় দেশের হয়ে খেলার কথা জানিয়েছেন বাটলার।
আন্তর্জাতিক সিরিজ চলায় সে সময় অধিকাংশ খেলোয়াড়ই পারবেন না খেলতে।আইপিএলের এবারের আসরে খেলছেন বাটলার, বেন স্টোকস ও ইয়ন মরগানসহ ১৩জন ইংলিশ ক্রিকেটার।
চলতি শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামার আগে বাটলার জানিয়েছেন, আইপিএলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি সাংঘর্ষিক হলেও তাঁর কাছে ইংল্যান্ডই প্রাধান্য পাবে।
এ প্রসঙ্গে বাটলার বলেন,”সাধারণত আইপিএলের সূচি আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক হয় না। যার ফলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করাটা সহজ হয়। কিন্তু যখন এটি আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সাংঘর্ষিক তখন আমার কাছে ইংল্যান্ডই প্রাধান্য পাবে।”
