নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খালেদ মাহমুদ সুজন নয়, দলনেতা হিসেবে টাইগারদের সঙ্গে থাকবেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। আর তাকেই মনোনীত করেছে বিসিবি। গেল শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই এই প্রস্তাব দিয়েছিলেন ববিকে।
তবে ববি এ সিদ্ধান্ত জানানোর জন্য চেয়েছিলেন সময়। তবে গতকাল সোমবার এ প্রস্তাবে দিয়েছেন সম্মতি।
এ বিষয়ে তিনি বলেন,”আমি সিদ্ধােন্তের জন্য একদিন সময় চেয়েছিলাম। আজ (সোমবার) বিসিবি সভাপতি ফোন দিয়ে আমার সিদ্ধান্ত জানতে চাইলে আমি সম্মতি দিয়েছি।”
