ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল আফ্রিকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ১৫৮ রানে জিতেছে সাউথ আফ্রিকা। এই জয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতল সাউথ আফ্রিকা।

চতুর্থ ইনিংসে সাউথ আফ্রিকার দেওয়া ৩২৪ রানের টার্গেট খেলতে নেমে ৫৮.৩ ওভারে ১৬৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৬ রানে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে ৬৪ রানের পাড়টনারশিপে গড়ে ঘুড়ে দাঁড়ানোর আভাস দেন কাইরন পাওয়েল এবং কাইল মায়ারস। ৩১.৩ ওভারে দলীয় ৯০ রানের সময় কাইল মায়ারস এর বিদায়ে ভাঙে এই জুটি। ৫৬ বলে ৩৪ রান করেন মায়ারস। পরের দৃশ্যপট ওয়েস্ট ইন্ডিজের যমদূত হিসাবে হাজির হন কেশব মহারাজ। ইনিংসে ৩৭ তম ওভারের ৩য়, ৪র্থ, এবং ৫ম বলে পরপর কাইরন পাওয়েল, জেসন হোল্ডার এবং জসুয়া ডি সিলভাকে আউট করে ক্যারিয়ারের প্রথম টেস্ট হ্যাট্রিক পূরন করেন কেশব মহারাজ।

এরপর আর বেশি দূর গড়ায় নি ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১১৬ বলে ৯ চারের সাহায্যে ৫১ রানের ইনিংস খেলেছেন কাইরন পাওয়েল।৬৩ বলে ২৫ রান করেছেন জারমাই ব্লাকউড,৬৩ বলে ২৭ রান করেছেন কেমার রোচ। বল হাতে সাউথ আফ্রিকার হয়ে ২৭.৩ ওভার বল করে ৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন কেশব মহারাজ, ১৬ ওভারে ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

 

এর আগে সেন্ট লুসিয়ায় ড্যারেন সামি স্টিডিয়ামে প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে ২৯৮ রান করে অলআউট হয় সাউথ আফ্রিকা। দলের হয়ে ১৬২ বলে ৮ চারের সাহায্যে ৯২ রান করেছেন কুইন্টন ডি কক, ২৩৭ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন ডিন এলগার।৮৯ বলে ২৭ রান করেছেন কাইন ভ্যারানে, ২৩ বলে ২১ রান করেছেন কাগিসো রাবাদা। বল হাতে ১৫ ওভারে ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন কাইল মায়ারস, ২১.৪ ওভারে ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন কেমার রোচ। ১৬ ওভারে ৬৫ রানে ২ উইকেট নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

সাউথ আফ্রিকার দেওয়া ২৯৮ রানের লিডের বিপরীতে খেলতে নেমে ১৪৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে ১০৩ বলে ৪৩ রান করেছে শাই হোপ, ১০৬ বলে ৪৯ রান করেছেন ব্লাকউড, কাইল মায়ারস ১২(৩১) এবং জেসন হোল্ডার ১০(২২) রানের ইনিংস খেলেছেন। বল হাতে ৪ ওভারে ৩ মিডেনে মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ওয়াইন মুল্ডার, ২ উইকেট করে নিয়েছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি এবং কেশব মহারাজ।

১৪৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে সাউথ আফ্রিকা। ৫৩ ওভার ব্যাটিং করে ১৭৫ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। দলের হয়ে ১৪২ বলে ৭৫ রান করেছেন রাসিয়া ভ্যান ডার দুসেন। ৪৮ বলে ৪০ রান করেছেন কাগিসো রাবাদা এবং ৩৫ বলে ১৮ রান করেছেন কিগান পিটারসন। বল হাতে ১৩ ওভারে ৫২ রানে ৪ উইকেট নিয়েছেন কেমার রোচ , ৯ ওভারে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন কাইল মায়ারস। এছাড়াও ১ উইকেট করে নিয়েছেন সেলিস, হোল্ডার এবং ক্রেইগ ব্রাথওয়েট।

সংক্ষিপ্ত স্কোরঃ প্রথম ইনিংস ঃসাউথ আফ্রিকা ২৯৮/১০(১১২.৪)
ডিক ৯২,এলগার ৭৭, ভ্যারানে ২৭, রাবাদা ২১, বল হাতে কাইল মায়ারস ২৮/৩, রোচ ৪৫/৩, গ্যাব্রিয়েল ৬৫/২

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসঃ ১৪৯/১০(৫৪)
হোপ ৪৩, ব্লাকউড ৪৯, মায়ারস ১২, হোল্ডার ১০, বল হাতে মুল্ডার ১/৩, রাবাদা ২৪/২, এনগিডি ২৭/২, মহারাজ ৪৭/২

সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসঃ ১৭৪/১০(৫৩)
দুসেন ৭৫, রাবাদা ৪০, পিটারসন ১৮, এলগার ১০.
বল হাতে রোচ ৫২/৪, মায়ারস ২৪/৩

ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ইনিংসঃ ১৬৫/১০(৫৮.৩)
কাইরন পাওয়েল ৫১, মায়ারস ৩৪, ব্লাকউড ২৫, রোচ ২৭, বল হাতে মহারাজ ৩৭/৫, রাবাদা ৪৪/৩।

ফলাফল সাউথ আফ্রিকা ইনিংস এবং ১৫৮ রানে জয়ী।ম্যাচ সেরা কাগিসো রাবাদা/, সিরিজ সেরা কুইন্টন ডি কক
নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »