নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বৃষ্টির বাঁধা যেন কিছুতেই থামছে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার দিনের দুই দিনই হয়েছে পরিত্যক্ত। সাউদাম্পটনে প্রথম দিনের মতো চতুর্থ দিনও ঝরলো অঝোড় বৃষ্টি। আর তাতেই ভেসে গেল পুরো দিনের খেলা। মাঠে গড়ায়নি একটি বলও।
শেষ পর্ডন্ত কোন উপায় না দেখে তাই পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে ফাইনালের চতুর্থ দিন। এ নিয়ে এই ম্যাচেন দুই দিন পরিত্যাক্ত হলো।
এর আগে তৃতীয় দিনে ২ উইকেট হারিয়ে ১০১ রানে ব্যাট করছিল নিউজিল্যান্ড। একই দিনে ভারত প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ২১৭ রানে।
