চতুর্থ দিনে একটি বলও মাঠে গড়ায়নি, ক্ষুব্ধ সমর্থকরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

টানা বৃষ্টির ফলেই প্রথম দিনের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে একটি বলও খেলা হয়নি। ইংল্যান্ডে এই সময়ে টানা পাঁচদিন রোদ থাকার কথা ভাবাই যায় না। এর মধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে খেলা হওয়ায় ক্ষুব্ধ ক্রিকেট অনুরাগীরা। আইসিসির এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন অনেকেই।

প্রথম থেকেই বৃষ্টি নিয়ে শংকা ছিল পরে সেই শংকা সত্যিতে রূপ নেয়। তবে, খেলা শুরু হয় দ্বিতীয় দিনে। প্রথমে ব্যাট করে ২১৭ রানেই শেষ হয় ভারতের ইনিংস। তৃতীয় দিনের শুরু থেকেই বৃষ্টির কারণে খেলা আরম্ভ হতে কিছুটা দেরি হয়। দারুণ বল করেন কাইল জেমিসন। শুরুতেই বিরাট কোহলীকে (৪৪) আউট করেন জেমিসন। অজিঙ্ক রহাণেকে (৪৯) প্যাভিলিয়নে পাঠান নিল ওয়াগনার।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ খেলতে থাকেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভিড কনওয়ে ও টম লাথাম। ৭০ রানের জুটি গড়ে তুলেন এই দুই ব্যাটসম্যান। ৩০ রান করে ভারত অধিনায়ক বিরাট কোহলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন লাথাম। ৫৪ রান করে আউট হন কনওয়ে। ইশান্ত শর্মার শিকার হন তিনি। ১২ রানে ব্যাট করছেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। অন্যদিকে এখনও রান পাননি রস টেলর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »