নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম চার আসরের সবকয়টি থেকেই গ্রুপ পর্ব পার হতে পারেনি লাহোর কালান্দার্স। তবে পঞ্চম মৌসুমে ফাইনালে খেলার স্বাদ পায় দলটি। কিন্তু গেল মৌসুমে করাচি কিংসের কাছে ৫ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া হয় দলটির।
চলতি এবারের আসরেও ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকেই। লাহোরের এমন অবস্থার জন্য দলটির মালিকপক্ষের খামখেয়ালিপনাকে দায়ী করছেন একইসঙ্গে দলটি বেচে দেয়ার পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার। এবং নিজে দলটি কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার।
দলটি কিনে নিয়ে ‘লাহোর এক্সপ্রেস’ নামকরণ করতে চান শোয়েব। সেই সঙ্গে দলটির ম্যানেজমেন্টেও পরিবর্তন করার কথা জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক এই পেসার। ইতোমধ্যে দলটি কেনার জন্য বর্তমান মালিক ফাওয়াদকে প্রস্তাব দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে শোয়েব বলেন,”আমি রানা ভাইদের বলেছি যে তোমরা আমার কাছে দলটা বিক্রি করে দাও। এটিকে আমি লাহোর এক্সপ্রেস নামকরণ করব এবং ম্যানেজমেন্টে পরিবর্তন আনব। এই মালিকপক্ষ এবং ম্যানেজমেন্ট ক্রিকেটকে গুরুত্ব সহাকারে নিচ্ছে না। তারা লাহোর ব্র্যান্ডকে অপচয় করছে।”
