নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে দলটি পিছিয়ে আছে ১১৬ রানে। হাতে ৮ উইকেট নিয়ে প্রথম ইনিংসে বড় লিড পেতে পারে নিউজিল্যান্ড।
সাউদাম্পটনে ফাইনাল ম্যাচের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিন খেলা হয় মাত্র ৬৪.৪ ওভার। তাতে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ছিল ১৪৬ রান। ক্রিজে ছিলেন আজিঙ্কা রাহানে ও অধিনায়ক কোহলি। দুজনের ৫৮ রানের জুটি ভারতকে আশা দেখাচ্ছিল বড় সংগ্রহের।
১৪৬/৩ নিয়ে তৃতীয় দিন শুরু করেন কোহলি এবং আজিঙ্কা রাহানে। তবে দিনের শুরু থেকেই কাইল জেমিসনের তোপের মুখে পরে দলটি। দিনের তৃতীয় ওভারেই জেমিসনের শিকারে পরিনত হন বিরাট কোহলি। ফেরার আগে ১৩২ বলে ১ চারের সাহায্যে ৪৪ রানের এক ধৈর্যশীল ইনিংস খেলেছেন বিরাট কোহলি। জেমিসনের পরের শিকার রিশাব পান্ত ৪(২২)। ৭৩.৪ ওভারে দলীয় ১৫৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত।
ভারতের আশা হয়ে টিকে থাকা রাহানেকে ফিরিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন নীল ওয়াগনার। ১১৭ বলে ৫ চারে সর্বোচ্চ ৪৯ রান করে ফিরে যান রাহানে। তারপর কিছুখন লড়াই করেন আশ্বিন এবং জাদেজা। ২৭ বলে ২২ রান করে ফেরেন আশ্বিন। ৫৩ বলে ১৫ রান করে শোষ উইকেট হিসাবে আউট হন জাদেজা। ভারতের সংগ্রহ দাঁড়ায় ২১৭/১০(৯২.১)।
নিউজিল্যান্ডের হয়ে ২২ ওভার বল করে ৩১ রানে ৫ উইকেট নিয়েছেন কাইল জেমিনসন। ১৫ ওভারে ৪০ রানে ২ উইকেট নিয়েছেন নীল ওয়াগনার। ৪৭ রানে ২ উইকেট নিয়েছেন টেন্ট বোল্ট।
ভারতের দেওয়া ২১৭ রানের লিডের বিপরীতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭০ রান তুলে ফেলেন দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। ল্যাথাম ১০৪ বলের মোকাবেলায় ৩০ রান করে দলীয় ৭০ রানে বিদায় নিলেও দারুণ ছন্দে থাকা কনওয়ে পূর্ণ করেন অর্ধশতক।
তবে নিউজিল্যান্ডের আক্ষেপ জাগিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ১৫৩ বল খেলে করেন ৫৪ রান,। কনওয়ের বিদায়ের পর ক্রিজে আসেন রস টেলর, অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে জুটি বাধেন তিনি। আলোকস্বল্পতার আগে দিনের খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত নির্বিঘ্নে সময় পার করেছেন। ৪৯ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১০১ রান।
উইলিয়ামসন ৩৭ বলে ১২ ও টেলর ২ বলে কোনো রান না করে অপরাজিত রয়েছেন। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ও ইশান্ত শর্মা ১ টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
টস : নিউজিল্যান্ড
ভারত ১ম ইনিংস : ২১৭/১০ (৯২.১ ওভার)
রাহানে ৪৯, কোহলি ৪৪, রোহিত ৩৪
জেমিসন ২২-১২- ৩১-৫, ওয়াগনার ১৫-৫- ৪০-২, বোল্ট ২১.১-৬-৪৭-২, সাউদি ২২-৬-৬৪-১
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১০১/২ (৪৯ ওভার)
কনওয়ে ৫৪, ল্যাথাম ৩০, উইলিয়ামসন ১২*
ইশান্ত ১২-৪- ১৯-১, অশ্বিন ১২-৫-২০-১, বুমরা ১১-৩-৩৪-০, জাদেজা ৩-১-৬-০, সামি ১১-৪-১৯-০
নিউজিল্যান্ড ১১৬ রানে পিছিয়ে।
নিউজক্রিকেট/ রাসেল।
