নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির নতুন এফটিপিতে কয়েকটি বৈশ্বিক আসর রয়েছে। এর মাঝে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিও, আর জমজমাট এই টুর্নামেন্টটির আয়োজক হতে চায় বাংলাদেশ। তবে নতুন খবর হল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে মরিয়া প্রতিবেশি দেশ ভারতও।
বিসিসিআই আগামী এফটিপি চক্রে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিসহ মোট তিনটি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের কথা ভাবছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবেই আয়োজন করতে চায় বাংলাদেশের বোর্ড।
বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে দুটি বিশ্বকাপও আয়োজন করতে চায় তারা।বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন,’‘২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের জন্য আমরা বিড করব। চ্যাম্পিয়ন্স ট্রফি ছোট টুর্নামেন্ট হলেও অনেক জনপ্রিয়। ভারতের উচিৎ ২-৩ বছরে একটি করে বৈশ্বিক ইভেন্ট আয়োজন করা। সেই লক্ষ্যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাই।”
