নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ চলাকালীন সময়ই বাবা দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। টুইট করে তিনি লেখেন, ‘ঈশ্বর আমাকে যা যা ভাল উপহার দিয়েছেন তাঁর মধ্যে সেরা হলো বাবা হওয়ার অনুভুতি। এই আনন্দ আমার কাছে আশীর্বাদ। তবে এমন দিনে আমি আমার বুড়ো মানুষটার অভাব অনুভব করি। আমি আমার বাবার সঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোকে উপভোগ করি’।
এর আগেও অনেকবার সাক্ষাৎকারে বাবা প্রেমের গল্প বলেছন বলেছেন বিরাট। ২০০৬ সালে বাবাকে হারান ভারত অধিনায়ক। ৫৪ বছর বয়সে প্র্য়াত হন তিনি। বাবার মৃত্যু মেনে নেওয়া কঠিন ছিল তাঁর পক্ষে। কারণ বাবার সঙ্গে বন্ধুর মত সময় কাটাতেন বিরাট।
প্রত্যেক বছর এইদিনে পোস্ট করেন বিরাট। তবে এবার একটু আলাদা। নিজেই বাবা হয়েছেন। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঝেও এই দিনটি ভোলেননি বিরাট।
