নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে দীর্ঘ সাত বছর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছে ভারতের নারী ক্রিকেটাররা। এই টেস্টে ফলোঅনে পড়েও অভিষিক্তদের ক্রিকেটারদের নৈপূণ্যে ইংলিশদের বিপক্ষে ড্র করেছে ভারত। যে কারণে অভিষিক্ত এই চার ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে খুৃশি মিতালি রাজ।
শেফালি ভার্মার সেই সঙ্গে এই ম্যাচে অভিষেক হয়েছে তানিয়া ভাটিয়া, দীপ্তি শর্মা, পূজা ভাস্তেকার। প্রথম ইনিংসে ৯৬ রান করেন শেফালি এরপর দ্বিতীয় ইনিংসে করেছেন ৬৩ রান। অপরাজিত ৮০ রান করার সঙ্গে ৪ উইকেট নিয়েছেন স্নেহা, তানিয়া অপরাজিত ৪৪, প্রথম ইনিংসে ৫৪ রান করার সঙ্গে তিন উইকেট নেয়া দীপ্তি দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ২৯ রান।
এই অভিষিক্ত ক্রিকেটারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত দলটির অধিনায়ক। এ প্রসঙ্গে মিতালি বলেন,’‘অভিষেক হওয়াদের নিয়ে আমি সত্যিই খুব খুশি কারণ শেফালি থেকে দীপ্তি, স্নেহা, পূজা ভাস্তেকার এবং তানিয়া ভাটিয়া। তারা সবাই সত্যিই দারুণ করেছে।’’
মিতালি আরো বলেন,”স্নেহা ৫ বছর পর দলে ফিরেছে কিন্তু এটা পরিষ্কার যে সে ঘরোয়া ক্রিকেট বেশ কয়েকটি ভালো সেশন পার করেছে। আমি নিশ্চিত যে সে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। হারমান এবং পূনম রউতকে হারানোর পর তানিয়া এবং শিখা পান্ডিয়ার সঙ্গে সে দায়িত্বশীলতার সঙ্গে খেলেছে। ওই পার্টনারশিপটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল। শিখার সঙ্গে স্নেহা যে পার্টনারশিপটা গড়েছিল সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
