নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমেছিল ভারত। প্রথম দিন শেষে তারা ৩ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করেছিল। তবে তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারা ৫৪ বলে করেছিলেন মাত্র ৮ রান। যার ৫২ বল থেকেই কোন রান নিতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন মনে করছেন এই ম্যাচে পূজারার সামনে স্ট্রাইক রোটেট করার যথেষ্ট সুযোগ ছিল। এ কারণে এই ডানহাতি ব্যাটসম্যানকে তার ব্যাটিং ফুটেজ বিশ্লেষণের পরামর্শ স্টেইনের।
ক্রিকইনফোকে স্টেইন বলেন,”আমি নিশ্চিত যদি সে (পূজারা) পিছনে ফিরে তাকায় এবং ভিডিও বিশ্লেষণের নমুনাগুলো দেখে তবে সে দেখতে পাবে যে সেখানে অনেকগুলো সুযোগ ছিল। যে সুযোগগুলো সে কাজে লাগিয়ে আরো আনেক বেশি স্টাইক রোটেট করতে পারত।”
তিনি আরো বলেন,”আমরা তার ব্যাটিং বিশ্লেষণ করলে দেখতে পাই ০, ০, ০, ০, ০, ৪, ৪, ০, ০, ০, ০, ০ এবং তারপরে একটি উইকেট। এই ৫০টি বলের মধ্যে আমি নিশ্চিত, সে স্ট্রাইক রোটেট করতে পারত এবং নিজের ও তার দলের জন্য কিছুটা রানও যোগ করতে পারত।”
