কোহলি রাহানের ব্যাটে স্বস্তিতে ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অবশেষে মাঠে গড়ালো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি।সাউদাম্পটনের দ্য রোজ বোলে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল ম্যাচের প্রথম দিন। দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৬৪.৪ ওভার। এর মাঝেই ভারতকে চেপে ধরেছিল নিউজিল্যান্ড।শেষ পর্যন্ত বিরাট কোহলি এবং রাহানের ব্যাটে স্বস্তি ফেরে ভারত শিবিরে।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুটি দল নিউজিল্যান্ড এবং ভারত। ওয়াল্ড টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তার পরেই ভারতের অবস্থান। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু নিরপেক্ষ হওয়াতে দুই দলের জন্যই সমান সুযোগ রয়েছে। ক্রিকেট বিশ্বের প্রতিটা ক্রিকেট প্রেমির চোখ রয়েছে সাউদাম্পটনে। এই ম্যাচকে গিরে সবার একটাই চাওয়া সাদা পোশাকের ক্রিকেট তার গৌরব ফিরে পাক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে। টেস্ট ক্রিকেটে উত্তেজনাকর এক ম্যাচের স্বাদ নিক ক্রিকেট বিশ্ব! সবুক গালিচা রঙিন হয়ে উঠক লাল-সাদার সংমিশ্রণে।

দ্বিতীয় দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টস হেরে ব্যাট করতে নেমে দেখে শুনে ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। নতুন বলে কিউই বোলারদের খুব ভালোভাবেই সামলান এই দুজন। দলীয় ২১ তম ওভারে ভারতীয় শিবিরে আঘাত হানেন কাইল জেমিনসন। ২০ ১ ওভারে দলীয় ৬২ রানের সময় টিম সাউদিকে ক্যাচ দিয়ে ফেরেন হিট ম্যান রোহিত শর্মা। ফেরার আগে ৬৮ বলে ৬ চারের সাহায্যে ৩৪ রান করেছেন তিনি। রোহিতের বিদায়ের খানিক পরেই শুভমান গিলকে হারায় ভারত। ২৪.৩ ওভারে ৬৩ রানে দুই ওপেনারকে হারায় ভারত। ৬৪ বলে ২৮ রানের ইনিংস খেলেছেন গিল।

তৃতীয় উইকেটে বিরাট কোহলির সাথে জমাটবদ্ধ জুটি গড়েন চেতেশ্বর পুজারা। ৯৩ বলে ২৫ রানের জুটি গড়েন তারা। নিজের সহজাত ক্রিকেট খেলেন চেতেশ্বর। অপরদিকে রানের চাকা সচল রাখেন কোহলি। ৫৪ বলে মাত্র ৮ রান করে টেন্ট বোল্ট এর বলে এলবিডব্লু হয়ে ফিরে যান পূজারা। দলীয় ৮৮ রানে ৩ উইকেট হারানো ভারত বাকি সময় নিরাপদে পার করে কোহলি এবং আজিঙ্কা রাহানের ব্যাটে। চতুর্থ উইকেটে ১৪৭ বলে ৫৮ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতের এগিয়ে নিচ্ছেন তারা। ১২৪ বলে ১ চারে ৪৪* রান করে অপরাজিত আছেন কোহলি, অপর প্রান্তে ৭৯ বলে ৪ চারের সাহায্যে ২৯* রান নিয়ে ব্যাট করছেন রাহানে।

বৃষ্টি এবং আলোক স্বল্পতার কারনে ম্যাচ বন্ধ হওয়ার আগে ৬৪.৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে ভারত।

সংক্ষিপ্ত স্কোরঃ ভারত ১৪৬/৩(৬৪.৪)
রোহিত ৩৪, গিল ২৮, পূজারা ৮, কোহলি ৪৪*, রাহানে ২৯*
বল হাতে কাইল জেমিনসন ১৪-৯-১৪-১, টেন্ট বোল্ট, ১২.৪-২-৩১-১, নীল ওয়াগনার ১০-৩-২৮-১।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »