ইংল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেলেন গার্টন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চোটের কারণে নেই পেসার জফরা আর্চার এবং ওলি স্টোন। ফলে কপাল খুলেছে তরুণ পেসার জর্জ গার্টনের।

এক মাত্র নতুন মুখ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের নাম ঘোষণা ইংল্যান্ডের। সাসেক্সের এই পেসার লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ২৪টি ম্যাচ। ৩৪.২৪ গড়ে শিকার করেছেন ২৯টি উইকেট।

একনজরে ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), জো রুট, মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডওসন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড ও জর্জ গার্টন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »