বৃষ্টিতে পেছাল সুপার লিগের সূচি-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের সূচি একদিন পিঁছিয়েছে। আজ শনিবারের (১৯ জুন) সব ম্যাচগুলো পরিত্যক্ত ঘোষণা করায় নতুন করে সুপার লিগের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

নতুন ঘোষিত সূচি অনুযায়ী, সুপার লিগের ১ম রাউন্ডের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (২০ জুন)। এবং ২০, ২২, ২৩ ও ২৫ জুনের পরিবর্তে বাকি চারটি রাউন্ডের খেলা মাঠে গড়াবে ২১, ২৩, ২৪ ও ২৬ জুন। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »