ফাইনাল ম্যাচের চাপ নিচ্ছেন না রোহিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। কিন্তু সাউদাম্পটনে প্রথম দিনের খেলা হয়নি বৃষ্টির কারণে। তবে প্রথম দিনের খেলা শুরুর আগে রোহিত জানিয়েছিলেন, সেরাটা দিয়ে লড়তে চান তিনি।

হাইভোল্টেজ এই ম্যাচে স্বাভাবিক ভাবেই কিছুটা বাড়তি চাপে থাকেন সব দলের ক্রিকেটাররা। এর আগে কিউইদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় দলটি সম্পর্কে বেশ ভালো ধারণা রয়েছে রোহিতদের। সেটা কাজে লাগিয়েই সফল হতে চায় ভারত।

এ প্রসঙ্গে রোহিত বলেছেন,’‘আমরা তাদের সঙ্গে খেলেছি, তাদের দুর্বলতা এবং শক্তিমত্তা সম্পর্কে জানি। পরিস্থিতি যাই হোক দলের সঙ্গে সেটা মানিয়ে নিতে হবে। আমরা আগে অথবা পরে ব্যাট করি এটা কোনো ব্যাপার না।”

তবে ফাইনালের আগে নিউজিল্যান্ডকে সমীহ করছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি বলেন,”এটা গুরুত্বপূর্ন যে, সবকিছুই হিসাব করে করা এবং দুশ্চিন্তা না করা। ভালো দলের বিপক্ষে স্বাভাবিক ও বাস্তবধর্মী ক্রিকেট খেলা গুরুত্বপূর্ন।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »