নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গিয়েছে। বৃষ্টির কারণে খেলা শুরু না হওয়াই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়ালরা।
সকাল থেকে বৃষ্টির বাগড়া থাকায় মাঠে গড়ায়নি একটি বলও। এমনকি হয়নি টসও। স্থানীয় সময় দুপুর তিনটায় মাঠ পরিদর্শনে যান ম্যাচ অফিসিয়ালরা। তবে খেলার মতো উপযুক্ত অবস্থা না থাকায় প্রথম দিনের খেলা স্থগিত করতে বাধ্য হন তাঁরা।
