ফিঞ্চের বিশ্বরেকর্ডকেও ছাড়িয়ে গেলেন মিজানুর-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডিপিএলে সেঞ্চুরি হাকানোর ম্যাচে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে দলীয় মোট রানের বেশিরভাগ রান করে, অ্যারন ফিঞ্চের গড়া বিশ্ব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান। তবে ইনিংসটি সম্পন্ন না হওয়াতে সেটি রেকর্ডবুকে ওঠেনি।

 

গতকাল ডিপিএলপর ১১ তম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের পরিত্যাক্ত হওয়া ম্যাচে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান মিজানুর রহমান। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৭ ওভারে ১৩৩ রান করেছিল ব্রাদার্স ইউনিয়ন। এর মাঝে ৬৫ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় ১০০* রানে অপরাজিত ছিলেন মিজানুর। যা শতকরা অনুপাতে দলের মোট রানের ৭৫.২০ শতাংশ।

এর আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলার পথে দলের মোট রানের ৭৫.১০ শতাংশ রান করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ফিঞ্চ। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার মোট রান ছিল ২২৯। এটিই এখন এই তালিকার শীর্ষে আছে। মিজানুরের ইনিংসটি যদি পূর্ণ ম্যাচের হতো তাহলে তিনিই এই তালিকার শীর্ষে উঠে যেতেন।

বৃষ্টির বাগড়ায় মিজানুর এই তালিকা উঠতে না পারলেও তালিকাটির শীর্ষ দশে অবস্থান করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলার পথে এই রেকর্ডে জায়গা করে নিয়েছিলেন তিনি। কুমিল্লা ১৯৯ রানের ইনিংসে তামিমের অবদান ছিল ৭০.৮৫ রান

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »