নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চোট যেন পিছু ছাড়ছে না তাকে। সর্বশেষ আবারও চোটে পড়েছেন পেসার তাসকিন আহমেদ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলা এই পেসার চোটের কবলে পড়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গিয়েছেন।
ফর্মের তুঙ্গে থাকা তাসকিন ডিপিএলের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না। জানা গিয়েছে হাতে বল লেগে চিড় ধরা পড়েছে তার। এমনকি ৩টা সেলাই দিতে হয়েছে। হাত ঠিক হতে এখনো সপ্তাহখানেক লাগবে।
