দুই অভিজ্ঞকে দলে ফেরালো ওয়েস্ট ইন্ডিজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ফেরাতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। এছাড়া জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।

আজ শুক্রবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। ব্রাভো সবশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে সবশেষ সিরিজেই খেলেছেন গ্যাব্রিয়েল। খেলার কথা ছিল প্রথম টেস্টেও। কিন্তু চোটের কারণে বাধা হয়ে দাঁড়ায় খেলা।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, ড্যারেন ব্রাভো, রোস্টন চেইস, রাকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শেই হোপ, কাইল মেয়ার্স, কাইরান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »