ফাইনালের চিত্র পাল্টে দিতে পারেন পান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আজ ১৮ জুন (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে ভারত। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেলের মতে এই ম্যাচে ভারতের হয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারেন ব্যাটসম্যান ঋষভ পান্ত।

চ্যাপেলের মতে পান্তের ব্যাটিং দারুণ কার্যকরী। দলের প্রয়োজনে ব্যাট হাতে দ্রুত রান তুলতে পারেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। সাম্প্রতিক ফর্মের কারণে ফাইনালে দলের ব্যটিংয়ে অন্যতম ভরসার নামও পান্ত।

পান্তের ব্যাটিংয়ের প্রশংসা করে চ্যাপেল বলেন,”আরেকটি জিনিস দেখতে আমি মুখিয়ে আছি তা হচ্ছে পান্তের ব্যাটিং, সে দারুণ উন্নতি করা ক্রিকেটার। আমি মনে করি বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপের ফাইনালে দারুণ খেলা হতে যাচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »