যে সব চ্যানেলে দেখা যাবে এ ফাইনাল ম্যাচ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গেলো (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের টিভি ব্রডকাস্টের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ফাইনালের মূল ব্রডকাস্টারের দায়িত্বে থাকছে ‘স্টার স্পোর্টস’।

ভারত ছাড়াও নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কাতেও ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টসে।
এছাড়া একমাত্র বাংলাদেশি টিভি চ্যানেল হিসেবে জিটিভিতে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে। এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তানে আরটিএ স্পোর্ট ও সংযুক্ত আরব আমিরাতে এতিসালাত-ক্রিকলাইফ সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস, অস্ট্রেলিয়াতে ফক্স স্পোর্টস, সাব-সাহারান দেশগুলোরতে সুপারস্পোর্ট ও যুক্তরাজ্যে স্কাই স্পোর্টসের মাধ্যমে ফাইনাল ম্যাচটি সম্প্রচারের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। যুক্তরাষ্ট্র ও কানাডাতে হটস্টার ও উইলো টিভি থাকবে সম্প্রচারের দায়িত্বে। ক্যারিবিয়ান অঞ্চলগুলোতে ফ্লো স্পোর্টসের মাধ্যমে খেলাটি দেখা যাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »