নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) এর সুপার লিগ না খেলেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চান সাকিব আল হাসান। ইতিমধ্যেই তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব।
ডিপিএলের ৭ম রাউন্ডে আবাহনীর বিপক্ষে ম্যাচ চলাকালিন সময়ে মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি এবং আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। সেই সঙ্গে এই অলরাউন্ডারকে ৫ লক্ষ টাকা জরিমানাও করেছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম)। আজ থেকে সাকিবের নিষেধাজ্ঞা সময় শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে ফিরছেন এই অলরাউন্ডার। আর এটিই হতে পারে চলতি আসরে মোহামেডানের জার্সিতে সাকিবের শেষ ম্যাচ।
সাকিবের সুপার লীগে না খেলার ব্যাপারে এখনও সুস্পষ্ট ভাবে কিছুই জানা জায় নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। সাকিবের দেওয়া চঠির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি মোহামেডান কর্তিপক্ষ।
