বিপিএলের ইনজুরিতে স্মিথের বিশ্বকাপ নিয়ে শঙ্কা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বছর দুয়েক আগে ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছিলেন অজি তারকা স্টিভেন স্মিথ।কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। তবে কনুইয়ের ইনজুরির কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে।

সে সময়কার পাওয়া সেই ইনজুরি এখনও বয়ে বেড়াচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। যার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজে তাঁর খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কারণ কবে নাগাদ  সুস্থ হয়ে তিনি মাঠে ফিরবেন সেটির নিশ্চিয়তা দিতে পারেননি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক ট্রেভর হন্স।

চলতি বছরের শুরুতে আবারও তাঁর সেই ইনজুরি নতুন করে মাথা চাড়া দিয়ে উঠে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থেকে ফেরার পর থেকেই আবারও কনুইয়ে ব্যথা অনুভব করেন স্মিথ। যা নিয়েই মূলত অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

যদিও তাঁকে ফিট পেতে চায় সিএ। এ প্রসঙ্গে ট্রেভর বলেন,’‘দুর্ভাগ্যবশত,আমি বলতে পারবো না যে এটা কতটা গুরুতর কিন্তু এটা তার সঙ্গে আগে ঘটেছিল এবং আইপিএলে আবারও মাথা চাড়া দিয়ে ওঠে। এটা ভালো হতে কত সময় লাগবে সেটা আমি আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না। আমরা এটার ভবিষ্যৎ জানি না। তবে আমাদের দিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজে আমরা তাকে ফিট চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »