বেতন বাড়ছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গেলো মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাসিক সভা। যদিও এই সভায় কেন্দ্রীয় চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয়েছে ক্রিকেট অপারেসন্স কমিটিকে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, এই তালিকায় থাকছেন ২২-২৩ জন ক্রিকেটার। এবারের চুক্তিতে ক্রিকেটারদের বেতন ১০-২০ শতাংশ বাড়ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আকরাম বলেন,”আমরা মোটামুটি বোর্ড মিটিংয়ের পর নির্বাচকদের সঙ্গে বসে আমাদের কিছু জানার ব্যাপার ছিল তা আমরা জেনেছি এবং দুই একদিনের মধ্যে আমরা প্লেয়ারদেরকে চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। মানে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। উত্তর আসার সাথে সাথে আমরা চুক্তি করে ফেলব। ২৩/২৪ জন আছে কিন্তু চুক্তি তো এতজন হবে না।”

আকরাম এ প্রসঙ্গে বলেন,”এই পরিস্থিতিতে অন্য বোর্ডের প্লেয়ার বলেন স্টাফ বলেন সবারই স্যালারি কিন্তু কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম (কমানোর পরামর্শ) উনি বললো না ১০-২০% বৃদ্ধি করার জন্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »