জিততে হলে ১১০ ভাগ দিতে হবে- সামি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান সময়ের আলোচিত ম্যাচ হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। বর্তমান সময়ের শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড একে অন্যের মুখোমুখি হবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ইংল্যান্ড কন্ডিশনের দুই দলেরই মুল শক্তি হতে পারে পেস বোলাররা। ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন দুই দলের পেসাররাই।

সাউদাম্পটনের বাউন্সি পিচে বাড়তি সুবিধা পাবে পেসাররা।ভারত-নিউজিল্যান্ডও পেস বান্ধব উইকেটের কথা মাথায় রেখেই স্কোয়াড সাজিয়েছে। ১৫ সদস্যের দলে ৫ পেসার নিয়ে স্কোয়াড সাজিয়ে কিউইরি। কিউই পেস অ্যাটাকে রয়েছে টেন্ট্র বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগন্যার, কাইল জেমিসন ও কলিন ডি গ্র্যান্ডহোম।

বিপরীতে কম যায়নি ভারতও। ৫ পেসার নিয়েই স্কোয়াড সাজিয়েছে ভারত। মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব এবং মোহাম্মদ সিরাজদের নিয়ে শক্তিশালী পেস অ্যাটাক তৈরি করেছে ভারত। ভারতীয় দলের পেস অ্যাটাকে নেতৃত্ব দিবেন মোহাম্মাদ সামি। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৩৬ উইকেট শিকার করেছেন শামি। এই ম্যাচ নিয়ে উত্তেজনার শেষ নেই তার মাঝেও। তিনি মনে করেন শতভাগ দিতে পারলে ফলাফল নিজেদের পক্ষে আসবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সামি বলেছেন, ‘এই ম্যাচে আমাদের শতভাগ দেয়া দরকার, হয়তবা ১১০ ভাগ কারণ এটা দুই বছরের পরিশ্রমের মূল প্রচেষ্টা। সামনের কয়েকদিনে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে।’

ভারতের অন্যতম সেরা বোলার মোহাম্মদ সামি। সাদা পোশাকের ক্রিকেটে ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত পেসারদের মধ্যে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার শামি। এই সময়ে সর্বোচ্চ ২৮ টি টেস্ট ম্যাচ খেলেছেন সামি। বল হাতে শিকার করেছেন ৮৫ উইকেট। এ সময়ে দলের হয়ে ২৮ টেস্টের মধ্যে ১৫ বার প্রতিপক্ষের উদ্ধোধনী জুটি ভেঙেছেন।

ভারতীয় বোলারদের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৩ ম্যাচের ২৪ ইনিংসে তার শিকার ৬৭ উইকেট। ১০ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার শামি। একই সময়ে নয় ম্যাচ খেলে ৩৬ উইকেট পেয়েছেন বুমরাহ। আর পাঁচ ম্যাচ খেলে সিরাজের শিকার ১৬ উইকেট।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »