চলতি ডিপিএলে প্রথম সেঞ্চুরি মিজানুরের ব্যাটে-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ডিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসাবে সেঞ্চুরি করেছেন মিজানুর রহমান। ব্রাদার্স ইউনিয়নের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৬৫ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১০০* রান করেছেন তিনি। ১৫৩.৮৪ স্টাইক রেটে এ রান করেছেন তিনি। স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকালেন তিনি।

বাংলাদেশ ইতিহাসের ৮ম ব্যাটসম্যান হিসাবে স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করেছেন মিজানুর রহমান। এর আগে শাহারিয়ার নাফিজ, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন এবং নাঈম শেখ তিন অঙ্কের এই ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন।

মিজানুর রহমান ঘরোয়া ক্রিকেটে রাজশাহী ডিভিশনের হয়ে খেলেন। জাতীয় লীগ, কিংবা বিসিএলে অসাধারণ পারফরম্যান্স করে অনেক বারই আলোচনায় এসেছিলেন তিনি। কিন্তু কখনোই জাতীয় দলের জন্য বিবেচিত হন নি এই তারকা ব্যাটসম্যান। এবার ফের আলোচনায় এলেন মিজানুর। কিন্ত এবার ফরমেট ভিন্ন। সংক্ষিপ্ত ফর্মেট ( টি টোয়েন্টি) ক্রিকেটে আলো ছড়ালেন তিনি।

চলতি ডিপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করে ১ টি শতক ও ৩ টি অর্ধশতকে ৫২ গড়ে ৪১৮ রান সংগ্রহ করে শীর্ষস্থানে রয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »