নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ পাঁচ বছর পরে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি মৌসুমে সাকিব খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। তবে এ আসরের সুপার লিগে আর খেলবেন না সাকিব। মোহামেডানের বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কারণ কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন বাঁহাতি এ অলরাউন্ডার।
দীর্ঘ কয়েকমাস ধরে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন সাকিব। আইপিএল, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবং প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। যে কারণে মানসিকভাবে আবারো চাঙ্গা হতে পরিবারের কাছে পাড়ি জমাতে চান সাকিব।
আর যুক্তরাষ্টে পাড়ি দেওয়ার কারণে আসন্ন ডিপিএলের সুপার লিগে সাকিবের খেলা অনিশ্চিত। এর আগে আম্পায়িং ইস্যুতে তিন ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাও গুনতে হয়েছে তাকে।
