আম্পায়ারিং নিয়ে কারো কোনো অভিযোগ নেই – পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় ৫ সদস্যর একটি দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাদেরকে এই ব্যপারে তদন্ত নিয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়৷ আজ বিসিবির এক সভা শেষে নাজমুল হাসান পাপন জানান কমিটি কোনো অভিযোগের সত্যতা খুজে পায়নি।

সাকিবের বিতর্কিত আচরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটভক্তরা অভিযোগ করেন, ডিপিএলের আম্পায়ারেরা বিশেষ একটি দলকে সুবিধা দিয়ে থাকেন।

ব্যাপক সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। ৫ সদস্যের তদন্ত কমিটি সেই রিপোর্ট দিলে সভা শেষে সাংবাদিকদের কাছে বিসিবি বস পাপন বলেন, কেউ আম্পায়ারিং নিয়ে কেনো অভিযোগ করেনি।

তিনি বলেন, ‘সেদিন আমি বিষয়টি তদন্ত করার নির্দেশ দেই। ১২টা ক্লাবের সাথে কথা হয়েছে। একটা ক্লাবও আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তুলে নাই। ক্লিয়ার? ওরা বলেছে, আম্পায়ারিং নিয়ে ওদের কোনো কমপ্লেইন নাই। বিভিন্ন ক্লাবের অধিনায়করা বলেছে, এবারের আসরটি বেস্ট টুর্নামেন্ট। ‘

এর আগে ডিপিএলে আবাহনীর বিপক্ষে ম্যাচে মোহামেডানের অধিনায়ক সাকিবের বলে মুশফিকের লেগ বিফোরে হলে সেই আবেদন আম্পায়ার নাকচ করে দেন। এরপর রাগের বশে স্টাম্পে লাথি মারেন সাকিব। এরপর বৃষ্টি আসায় আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব স্টাম্প উপডে আছাড় দেন। পরবর্তীতে তার এমন আচরণে বিসিবি কর্তৃক তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »