বাংলাদেশ সফরে আসছেন না ‘৭’ অজি তারকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক প্যানেল (এনএসপি)। ইনজুরির জন্য নাম প্রত্যাহার করে নিয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। এছাড়া আরো ছয় ক্রিকেটার নিজেদের নাম ভিন্ন ভিন্ন কারণ দেখিয়ে প্রত্যাহার করেছেন নিজেদের নাম।

স্টিভেন স্মিথ ছাড়াও নাম প্রত্যাহার করে নেওয়া মোট সাত ক্রিকেটাররা হলেন- প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কোস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স এক বিবৃতিতে বলেন,“এই সময়ে অস্ট্রেলিয়া জাতীয় দলের জন্য সব ক্রিকেটারদের না পাওয়ায় আমরা সত্যিই হতাশ। যাই হোক, যারা এই সফর থেকে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এনএসপি ( ন্যাশনাল সিলেকশন প্যানেল) তাদের প্রত্যেকের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে।”

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল : অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

প্রাথমিক দল থেকে বা্দ পড়েছেন যারা : প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, ডার্চি শর্ট, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস ও ডেভিড ওয়ার্নার

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »