টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতের দল ঘোষণা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুয়ারে দাঁড়িয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।আগামী ১৮ জুন থেকে মাঠে গড়াবে ফাইনাল ম্যাচটি। যেখানে ইংল্যান্ডের সাউদাম্পটনে ভারতের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। ফাইনালের আগে মঙ্গলবার (১৫ জুন) দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ।

বিশ্বব্যাপী টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে টেস্ট চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টেস্ট খেলুড়ে দলগুলোর মাঝে দুই বছরের লড়াই শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ভারত এবং নিউজিল্যান্ড। ইতিমধ্যেই ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড। আজ ১৫ সদস্যের দল ঘোষনা করলো ভারত।

 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য বিশাল বহর নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন ভারত ক্রিকেট দল। সেই স্কোয়াড থেকে সেরাদের নিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল সাজিয়েছে ভারত। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল ও শার্দুল ঠাকুরের। শ্রীলংকার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট খেলবেন লোকেশ রাহুল। এছাড়া টেস্ট দল থেকে জায়গা হারিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল। ওপেনার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত শর্মার সঙ্গে দেখা যাবে শুভমান গিলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়া হনুমা বিহারি ফিরেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

 

ভারতের মতোই শক্তিশালী দল গঠন করেছে নিউজিল্যান্ডও। ১৫ সদস্যের দলে প্রাধান্য দেওয়া হয়েছে সেরা ক্রিকেটারদেরই। আগামী ১৮ জুন সাউদাম্পটনে শুরু হবে দুই দলের মধ্যকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি।

ভারতের ‘১৫’ সদস্যের দলঃ

বিরাট কোহলি-(অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রিশাভ পান্ট, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবি অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জশপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ

নিউজিল্যান্ডের ‘১৫’ সদস্যের টেস্ট দলঃ

কেন উইলিয়ামসন-(অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, হেনরি নিকোলাস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়্যাগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং।

নিউজক্রিকেট/ রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »