সাকিবের স্ট্যাম্প ভাঙার কান্ড আমার চোখে সিরিয়াস- পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে আবাহনীর বিপক্ষে লেগ বিফোরের আবেদন করে সাড়া না পেয়ে মেজাজ হারিয়ে স্ট্যাম্প ভাঙেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। এ কারণে শাস্তিও পান সাকিব। সাকিবের এমন কাণ্ডে বিস্মিত বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

সাকিবের দুই দু’বার স্ট্যাম্প ভাঙার ঘটনাটি কেবলমাত্র বাংলাদেশেই সীমাবদ্ধ থাকেনি। এটি নিয়ে খবর ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। দেশের বাইরের সমর্থকরা ব্যাপারটিকে খুব একটা ভালো চোখে দেখেননি। সাকিবের এমন কাণ্ডের প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেটের উপরও। এমনটা দাবি করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ভয়ে ফোনও ধরছেন না তিনি। তবে সাকিবের ব্যাপারটি যে খুব হালকাভাবে নিয়েছেন বিসিবি প্রধান তেমনটিও নয়। মঙ্গলবার সভা শেষে রাগ ঝাড়েন পাপন। তিনি বলেন দ্রুতই সাকিবের কাছে জবাবদিহিতা চাওয়া হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »