বিশ্বকাপ পর্যন্ত থাকছেন নান্নু-বাশার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

বাংলাদেশ জাতীয় দলের দুই নির্বাচক হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদিন নান্নুর মেয়াদ বাড়িয়ে আগামি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নেওয়া হয়েছে৷ গত মে মাসেই মেয়াদ শেষ হয়েছে নির্বাচক প্যানেলের এই দুই সদস্যর। তবে তখনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বলা হয় তাদের অধিনে বাংলাদেশের সাফল্যের কারণে তাদের মেয়াদ বাড়ানো হবে।

নান্নু এবং বাসারের সাথে গত জানুয়ারিতে নির্বাচক প্যানেলে যুক্ত হন সাবেক জাতীয় দলের স্পিনার আব্দুর রাজ্জাক। নান্নু ও বাশার বেশ লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও বাংলাদেশ দলের সামনে রয়েছে ব্যস্ত সূচি। মূলত এসব কারণেই আস্থা রাখা হয়েছে বর্তমান নির্বাচক কমিটির ওপর।

এই বিষয়টি মঙ্গলবারের বোর্ড সভা শেষে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন নান্নু-বাশারদের মেয়াদ আগামি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেছেন, ‘এখন যেটা আছে ওইটা সময় শেষ এটা আপনারা জানেন। এই বোর্ডে আজকে সিদ্ধান্ত হয়েছে যে এই বিশ্বকাপ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) পর্যন্ত এবছরের এই পর্যন্ত এটাকে বৃদ্ধি করা হয়েছে। মানে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »