কিন্ডারগার্টেন পাস করায় মেয়েকে সাকিবের অভিনন্দন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিতর্ক যেন সাকিবের পিছু ছাড়ছেই না। সম্প্রতি বিতর্ক চললেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফুরফুরে মেজাজেই রয়েছেন। কারণ তার প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি সম্প্রতি কিন্ডারগার্টেন পাস করেছেন।

মেয়ের এমন খবরে অভিনন্দন জানিয়েছেন সাকিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তিনি।

অব্রির একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন,”কিন্ডারগার্টেন থেকে উত্তীর্ণ হওয়ায় আমার বড় মেয়েকে অভিনন্দন। তবে এমন আনন্দঘন দিনে থাকতে না পেরে আমি দুঃখিত। কিন্তু নিকট ভবিষ্যতে এমন দিন আর মিস হবে না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »